দেশের স্বার্থ সুরক্ষিত করাই লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের স্বার্থ সুরক্ষিত করাই লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করাই সরকারের লক্ষ্য এবং দেশের স্বার্থকে সুরক্ষিত করে সবার সাথে সম্পর্ক রাখা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বাংলাদেশের মেরুদন্ড অনেকদিন পর শক্ত হয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আমাদের দেশ সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক ও যোগাযোগ রাখবে। আমরা জনগণের ম্যন্ডেট নিয়ে এসেছি এবং আমাদের মেরুদন্ড শক্ত করে সামনে এগুতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে, সব দেশের সাথেই আমাদের চ্যালেঞ্জ আছে।

বিভিন্ন দেশে ভিসা জটিলতার বিষয়ে তিনি বলেন, ভিসার বিষয়টি নজরে আছে। কীভাবে ভিসার সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়, এটি নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন