পল্লবীতে মাসব্যাপী ইফতার বিতরণ করছেন আমিনুল হক

পল্লবীতে মাসব্যাপী ইফতার বিতরণ করছেন আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে পল্লবীতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। শুক্রবার রাজধানীর পল্লবীতে রমজানের দ্বিতীয় দিনে এই ইফতার বিতরণ করা হয়।

পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেলে এ কর্মসূচি বাস্তবায়ন করেন। স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নেতাকর্মীরা জানান, আমিনুল হকের উদ্যোগে পুরো রমজান মাস ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন