ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে দেশের পোশাক খাতে শ্রমিকদের বেতন ও বোনাস নিয়ে অস্থিরতা দেখা দেয়।
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের পরিশ্রমের ফলস্বরূপ মালিকরা ধনকুবের হয়ে উঠলেও তাদের বেতন-বোনাস পরিশোধে মনোভাব সন্তোষজনক নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রমিকদের পাওনা সময়মতো পরিশোধের দাবি জানিয়েছে।
মাওলানা রহমান আরও বলেন, ঈদ আসলেই শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মালিকদের সাথে সরকারকে বসতে হয় এবং অনেক সময় সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়। এবারের ঈদে বিজিএমইএ নগদ প্রণোদনা দাবি করছে, যা শ্রমিকদের ঈদের আনন্দকে পুঁজি করার প্রবণতা বলে তিনি মন্তব্য করেন।
তিনি আগামী ২০ রোজার মধ্যে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস সম্পূর্ণ আদায়ের আহবান জানান।
