প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর এই দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে। নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে।

আরও পড়ুন