দেশের হাওর, চরাঞ্চল, পাহাড়ি এলাকা এবং ম্যানগ্রোভ ফরেস্ট এলাকায় ৫ কোটি চারা রোপণের পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, চলতি বছরের মে মাসে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। দেশের বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করা হবে।
বছরে ৫ কোটি চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, কবে থেকে ও কত কিলোমিটার খাল খনন করা হবে সেটি পানি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি এই চার মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নিবে। তবে ১৮০ দিনের মধ্যে বেশির ভাগ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
