চট্টগ্রামের বহদ্দারহাট থেকে লিটন বিশ্বাস নামে ৯ মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন বিশ্বাস কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার (বাসা নং- ২৩৯) বাদল বিশ্বাসের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ ঋণ জারি এবং অর্থজারি মামলাসহ মোট ৯টি মামলায় আদালতের সাজা প্রদানের পরোয়ানা ছিল। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
