বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বাগেরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশু ধর্ষণ মামলার মূল আসামি মো. রমজান মোড়লকে (৬১) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (৭ মার্চ) দুপুরে আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে。

রমজান মোড়ল উপজেলার কামটা গ্রামের আ. মজিদ মোড়লের ছেলে। ঘটনার পর থেকে রমজান পলাতক ছিল।

শিশুর বাবা বাদী হয়ে রমজান মোড়লের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফকিরহাট থানায় ধর্ষণ মামলা করেন। ফকিরহাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর সকাল ১১টার দিকে রমজান শিশুটিকে বাড়ি ডেকে নিয়ে ধারালো অস্ত্রের (হাসুয়া) ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে ছুটে আসেন, পরে রমজান পালিয়ে যায়।

আরও পড়ুন