বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত, অস্ত্র উদ্ধার

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে জেএসএস সদস্য নিহত, অস্ত্র উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সোমবার বিকেলে রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএসের সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএসের সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টাকালে সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ওই সদস্যরা দূরবর্তী স্কুলঘরে অবস্থান নেয়। পরবর্তীতে, উক্ত এলাকা ঘেরাওয়ের পর তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। এসময় আবারও জেএসএস ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হলে পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযান এলাকা হতে ১টি এসএমজি, ২টি এসএমজির ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল অ্যামোনিশন, ১টি পিস্তল পাউচ, ১টি রাউটার, ৫ রাউন্ড এসএমজির খালি খোসা এবং ভারতীয় রুপিসহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে রুমা জোনের জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও রুমা জোন বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন