বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগীর আলটিমেটাম

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুক্তভোগীর আলটিমেটাম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী নারী। তিনি অভিযোগ করেছেন, নাসির তাকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষণ করেছেন এবং বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন।

মঙ্গলবার বিকালে রূপগঞ্জের পূর্বাচল সমু মার্কেট এলাকায় সাংবাদিকদের কাছে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগী জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে রাজি হয়নি। পরে আদালতে মামলা করার সময় নাসিরের লোকজন তার অপহরণের চেষ্টা করে।

ভুক্তভোগী নারী বলেন, প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জ শহরের এক বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং নাসির বিয়ের প্রলোভন, বিদেশে চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন। তিনি অভিযোগ করেন, গত ৬ মার্চ দেখা করার কথা বলে নাসির তাকে একটি প্রাইভেটকারে তুলে পূর্বাচলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

তিনি বলেন, ঘটনার পর নাসির তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান। এদিকে, নাসির উদ্দীন এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

নাসির বলেন, “সামাজিকভাবে আমাকে হেয় করার জন্যই এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।”

আরও পড়ুন