বেস্টহোম প্রপার্টিজ লিমিটেডের তিন নতুন প্রকল্পের যাত্রা শুরু

বেস্টহোম প্রপার্টিজ লিমিটেডের তিন নতুন প্রকল্পের যাত্রা শুরু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তিনটি নতুন প্রকল্প উদ্বোধন করেছে বেস্টহোম প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কে-ব্লকে ‘ফিরদাউস ওয়েসিস’ ও ‘হ্যাভিটেশন’ এবং সি-ব্লকে ‘আবরার গার্ডেন’।

সম্প্রতি সি-ব্লকের ‘আবরার গার্ডেন’ প্রাঙ্গণে একটি “গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার” অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বেস্ট গ্রুপ ও বেস্টহোম প্রপার্টিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক সচিব সেলিম রেজা, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, মাওলানা মুফতি ইব্রাহিম সাকিবসহ অন্যান্য বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভূমি মালিক ও বেস্টহোম প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।

হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ জানান, গ্রাহক সন্তুষ্টি অর্জনেই তাদের মূল লক্ষ্য, যা আধুনিক ডিজাইন ও উন্নত নির্মাণের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) রেজা মোঃ সুপন আলী বলেন, বেস্টহোম প্রপার্টিজ মানুষের স্বপ্নের একটি উন্নত জীবনধারা গড়ার কাজ করছে। ভূমি মালিক ও গ্রাহকরা প্রতিষ্ঠানের সততা ও গুণগত মানের প্রতি আস্থা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, প্রকল্পগুলো সঠিক সময়ে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী মেজবান ও ইফতারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিত করতে বেস্টহোম প্রপার্টিজ তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

আরও পড়ুন