বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বৈরি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি আজ শনিবার নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় গণসংহতি আন্দোলনের ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতি মানুষের জীবনযাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দরকার ধৈর্য ও ঐক্য।’

আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

সাকি আরও বলেন, বর্তমান সরকার বৈরি অবস্থার মধ্যেও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি একক কাজ নয়, সবাইকে সম্মিলিতভাবেই দেশ গড়তে হবে।’

তিনি ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ডের’ মতো সরকারের অঙ্গিকারগুলোর কথা তুলে ধরে বলেন, ‘মানুষকে স্বস্তি দেওয়া সরকারের প্রথম লক্ষ্য।’ পরিকল্পনার মাধ্যমে দেশটিকে পরিবর্তন করার চেষ্টা চলছে।

মন্ত্রী গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হওয়া আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলের গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘এই রাষ্ট্র ব্যবস্থাটা বদলে ফেলতে হবে।’

আরও পড়ুন