মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত থাকবেন।
এরপর ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
