ভোক্তা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাক-বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি কমিশনার

ভোক্তা ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাক-বিতণ্ডা অনাকাঙ্ক্ষিত: ডিএমপি কমিশনার

ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সাথে চকবাজারের এক ব্যবসায়ীর বাক-বিতণ্ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি ব্যবসায়ীদের সতর্ক করেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। গতকাল ভোক্তা অধিকার বাজারে অভিযানে গেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে যে ব্যবসায়ী অসদাচরণ করেন তিনি, ভোক্তা অধিকারের কতৃপক্ষের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন বলে ডিএমপি কমিশনারকে অবহিত করেন ব্যবসায়ীরা।

সাংবাদিকদের কমিশনার বলেন, যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন