মব কালচার পুরোপুরি বন্ধ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

মব কালচার পুরোপুরি বন্ধ করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মব কালচার পুরোপুরি বন্ধ করতে চান বলে জানিয়েছেন। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে চান। কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে এবং কোনো অবৈধ তদবির চলবে না। বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চান এবং দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চান বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে এবং পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এর আগে সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ গার্ড অব অনার দেওয়া হয়।

আরও পড়ুন