মানুষের প্রত্যাশা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারের ওপরে মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এটা করতে গিয়ে নিরন্তরভাবে কাজ করা হবে এবং কোনো গাফিলতি থাকবে না।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বিএনপি-র ৩১ দফা এবং নির্বাচনী মেনিফেস্টোকে ধারণ করে এগিয়ে যাওয়া হবে মূল জায়গা।

আইনমন্ত্রী আরও বলেন, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে। তিনি জুলাই বিপ্লব ও ১৯৭১ সালে দেশ গড়ার জন্য জীবনদানকারীদেরও উল্লেখ করেন।

মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হলে সেটাও দেখা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন