প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা অপবাদ দিয়ে কাউকে বদনামী করা একটি বড় পাপ। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, মুরুব্বিরা শিক্ষা দেন যে, মিথ্যা বলা মহাপাপ। তিনি বলেন, “আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেত না।” তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপির বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে।
আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আব্বাস বলেন, “আমরা রাতে কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করেছি।” তিনি প্রশ্ন তোলেন, “আপনারা এত ভোট কীভাবে পেলেন?”
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে নির্বাচন হয়নি এবং তিনি প্রমাণ করতে পারবে যে, প্রতিপক্ষরা কারচুপি করেছেন।
