মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জের পূর্ব মাকহাটি এলাকার বাসিন্দা মো. মনির হোসেন হাওলাদার (৩৫) এবং তার স্ত্রী মালা বেগম (৩০), যিনি টংগীবাড়ী উপজেলার পশ্চিম আলদী এলাকার বাসিন্দা। বর্তমানে তারা পূর্ব মাকহাটি এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে নৈরপুকুরপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন স্বামী-স্ত্রীকে আটক করা হয় এবং পরে তাদের দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

আরও পড়ুন