রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৭টা ২০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেনেভা ক্যাম্পের একটি চারতলা ভবনের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
