পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) থেকে চাঁদ রাত পর্যন্ত যমুনা ফিউচার পার্কে ‘কোটি টাকার ঈদ উপহার-২০২৬’ ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এতে অংশগ্রহণ করতে jamunaeid.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। কেনাকাটার বিবরণ দিয়ে টিভি, ফ্রিজসহ কোটি টাকার উপহার জিততে পারবেন অংশগ্রহণকারীরা।
উপহার বিতরণের জন্য যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্ট, শেয়ার প্রতিভা ফ্লোর-এ প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান হবে। যমুনা গ্রুপের পরিচালকমণ্ডলী ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিজয়ীদের হাতে উপহার তুলে দেবেন।
