রাতভর অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক কয়েকজন

রাতভর অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, আটক কয়েকজন

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অভিযানের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য, বিভিন্ন আলামত এবং দেশীয় অস্ত্র।

রোববার (১৫ মার্চ) রাত ১১টা থেকে শুরু করে রাত ৪টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে র্যাব, বিজিবি, সিআইডি, পিবিআইসহ পুলিশের একাধিক টিম অংশগ্রহণ করে।

পুলিশ জানায়, মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চুরি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, ‘মাজার বস্তির যেগুলো ঘরে মাদকের তথ্য আছে সব ঘর আমরা তল্লাশি করেছি। আমাদের বিভিন্ন বাহিনীর টিম কাজ করেছে এবং অভিযানে বিভিন্ন আলামত পাওয়া গেছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে।’

মাদক ও চুরি-ছিনতাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে বিশেষ অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন