রুপার দাম আবার কমলো, নতুন দাম ৬ হাজার ৬৫ টাকা

রুপার দাম আবার কমলো, নতুন দাম ৬ হাজার ৬৫ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমে যাওয়ার কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের রুপার পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ১২ মার্চ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৬ হাজার ৩৫৭ টাকা করা হয়েছিল। সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন