দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
রোববার শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো, আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে।
ঈদ বোনাসের বিষয়ে মন্ত্রী বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই তাই বিষয়টি আলোচনা করতে হবে।
৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করবো না। অন্য কাউকে করতে দিবো না। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দিবো ও না।
