শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় সালিশ, জুতাপেটা-জরিমানায় সমঝোতার

শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় সালিশ, জুতাপেটা-জরিমানায় সমঝোতার

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে অভিযুক্ত ভ্যানচালককে জুতাপেটা ও জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার পর রাতেই সালিশ বসে এবং সালিশে বিচারকের দায়িত্ব পালন করেন স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সালিশের ফলস্বরূপ, ভ্যানচালক রিপন (৩৫) কে ৫০ বার জুতাপেটা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রধান শিক্ষকের সালিশের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মূলত প্রধান শিক্ষকের উদ্যোগেই সালিশ হয়।’

প্রধান শিক্ষক নান্নু তালুকদার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। শিশুর পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

মুহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহব্বত খান জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও কাউসার হামিদ বলেন, ‘বিষয়টি আমি জানি এবং খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন