সাতক্ষীরায় নছিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

সাতক্ষীরায় নছিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরু বোঝাই নছিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুমিরা বালিগাদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইশার আলী ও মোতালেব, যারা সাতক্ষীরা সদরের ধূলিহর ইউনিয়নের বাসিন্দা এবং উভয়েই গরু ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, নছিমনটি চারটি গরু নিয়ে ধূলিহর এলাকা থেকে খুলনার খর্নিয়া গরু হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ চাকা খুলে পড়ায় নছিমনটি খাদে উল্টে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে গরু ব্যবসায়ী ইশার আলী নিহত হন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক ব্যবসায়ী মোতালেব মারা যান।

পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন