হাইকোর্টে চার আসনে কারচুপির অভিযোগের আবেদন গ্রহণ

হাইকোর্টে চার আসনে কারচুপির অভিযোগের আবেদন গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ আসনে কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করেছে। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগে বিএনপিও আবেদন করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এসব আবেদন গ্রহণ করে আদেশ দেন। আদালত একই সঙ্গে ওই আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে রাখার নির্দেশনা প্রদান করে।

এর পাশাপাশি আদালত ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশও দিয়েছে। এর আগে ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪ এবং শেরপুর-১ আসনে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেন, যেখানে ভোটের ফলাফল পুনঃগণনা চাওয়া হয়।

গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্রের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেখানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

আরও পড়ুন