হাতিয়ায় কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

হাতিয়ায় কলেজশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

নোয়াখালীর হাতিয়ায় লঞ্চের কেবিনে কলেজশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জোটখালী গ্রামের মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার এমবি ফারহান-৪ লঞ্চের কেবিনে ওই ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার কলেজশিক্ষার্থীর ভাই বাদী হয়ে ঢাকার কোতোয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার হাতিয়া শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভের এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ৭ জন আহত হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চটিতে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে।’

তিনি আরো জানান, ‘বিক্ষোভ মিছিল নিয়ে হাতাহাতির ঘটনায় পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। হাতাহাতির ঘটনায় থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।’

আরও পড়ুন