২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে স্পিকার এ মুলতবি ঘোষণা করেন। স্পিকার জানান, সংসদের বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হলো। তিনি সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানান।

এদিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয় এবং বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার। অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে সংসদে বিক্ষোভ দেখান জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধীদলের সদস্যরা, যারা সেদিন সংসদ থেকে ওয়াকআউট করেন।

আরও পড়ুন