মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে জানান, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

তিনি আরও জানান, গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকের কাছ থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার যাবতীয় ব্যবস্থা করার জন্য পরামর্শ দিয়েছেন।

আগে, বুধবার মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ তিনি জ্ঞান হারান এবং পরে হাসপাতালে ভর্তি হন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন