ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঈদের ছুটিতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত রিচার্জ করতে ডেসকোর অনুরোধ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) আসন্ন ঈদ উল ফিতরের ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য প্রি-পেইড মিটারে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটিকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে হবে।

যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ বা ১৬৯৯ নম্বরে যোগাযোগ করার জন্যও বলা হয়েছে।

আরও পড়ুন