ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা

ইরাকের ২ মার্কিন বিমানঘাঁটিতে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ বার হামলা চালিয়েছে ইরাকের ইরানপন্থি সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের আল হারির এবং আল আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জোটের যোদ্ধারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো মন্তব্য আসেনি।

মার্কিন বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যাতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার মার্কিন দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে।

সেখানে বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে।

আরও পড়ুন