ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এর আগে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষা নেয়ার জন্য ইউএনও’র কক্ষে নিয়ে যাওয়া হয় চাকরি প্রত্যাশীদের। এ সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন ও তার সহযোগীরা সেখানে হাজির হন। এসময়, বাকবিতন্ডার একপর্যায়ে পরীক্ষকদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে যান তারা।

পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন