শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বক্তব্যে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, জনগণের দাবি সমন্বয় করার জন্য কাজ চলছে এবং নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজের মান ও ধরণ পর্যবেক্ষণে পানিসম্পদ মন্ত্রণালয় সব সময় নজর রাখবে।

এ্যানি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। বর্ষাকালে প্লাবন ও বন্যার কারণে অনেকেই বাড়িঘর হারিয়েছে এবং জমি নষ্ট হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে যারা দেশের অর্থ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে এবং বর্তমান সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছে। এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন