মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসর। স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতের এই অনুষ্ঠানে বিভিন্ন শাখার সেরাদের নাম ঘোষণা করা হয়।
উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা করেন। এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য বিভাগগুলো হলো:
সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)।
সেরা অভিনেত্রী: জেসি বাকলি।
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)।
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)।
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন।
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স।
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স।
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস।
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন।
সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন।
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন।
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার।
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ।
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)।
সেরা মৌলিক সংগীত: সিনার্স।
সেরা সাউন্ড: এফ১।
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু।
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স।
