জ্বালানি সরবরাহের সংকটে ফিলিপাইনে ৩৬৫টি পেট্রোল পাম্প বা জ্বালানি স্টেশন বন্ধ রয়েছে বলে সরকারি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। ফিলিপাইন ন্যাশনাল পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ সোমবার (৩০ মার্চ) পর্যন্ত এই অবস্থা বিদ্যমান।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিপাইনজুড়ে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।
