চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ উদ্ধার

চেন্নাইয়ের অ্যাপার্টমেন্টে তামিল অভিনেত্রী সুভাষিণীর মরদেহ উদ্ধার

জনপ্রিয় তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের মরদেহ চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সুভাষিণী চেন্নাইয়ের ইয়ারাপ্পানথানগাল এলাকায় বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বামীর সঙ্গে ব্যক্তিগত বিরোধে তিনি মানসিক চাপে ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সুভাষিণী তামিল শোবিজে ক্যারিয়ার গড়তে শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে আসেন। এরপর তিনি কয়াল ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। টিভির পাশাপাশি তিনি দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

আরও পড়ুন