ইরানের ১০ দফা শর্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান এই দফাগুলো প্রকাশ করে।
তবে অজ্ঞাত এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইরান সবার সামনে যে ১০ দফা প্রকাশ করেছে, তারা সেগুলোতে রাজি হননি। এর বদলে অন্য ১০ দফাতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রকাশিত এসব দফার সঙ্গে তারা একমত হতে পারবেন না।
এদিকে অজ্ঞাত কর্মকর্তার এমন মন্তব্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরান যেসব শর্ত প্রকাশ করেছে, তার মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, পারমাণবিক অধিকার স্বীকৃতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান, সৈন্য প্রত্যাহার এবং সর্বাত্মক যুদ্ধবিরতি।
