জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবির শর্ত

জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবির শর্ত

পাকিস্তান সিরিজের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খোলা। তবে সেই সিরিজে খেলা হয়নি তার। এবার নিউজিল্যান্ড সিরিজেও সুযোগ মেলেনি, ফলে সাকিবের অপেক্ষা বাড়ল।

সাকিব ২০২৪ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে রাজনৈতিক ও আইনগত কারণে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে। জাতীয় দলের বাইরে থাকায় ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলতে পারছেন না। পিএসএলের এবারের আসরে ডাক পাননি তিনি, আর আইপিএলের দরজা তো অনেক আগে থেকেই বন্ধ।

এদিকে, সাকিব বর্তমানে নিম্ন মানের লিগে খেলছেন এবং মাইনর লিগেও অংশ নিয়েছেন। তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, “আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না।”

হাবিবুল সাকিবের দলে ফেরার জন্য একটি শর্ত বেধে দিয়েছেন। তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি রেডি থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।”

আরও পড়ুন