ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।
শনিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এ কথা জানান। একই পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের সমালোচনা করেন।
নেতানিয়াহু লিখেছেন, ‘আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা এবং তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।’ তিনি এরদোয়ানকে ইরানকে সমর্থন দেওয়ার এবং কুর্দি নাগরিকদের গণহত্যার জন্য দায়ী হিসেবে উল্লেখ করেন।
এটি ওই সময়ে প্রকাশিত হয় যখন পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে।
