বিএনপি দেশকে বিক্রি করে কখনোই চুক্তি করবে না: হুমায়ুন কবির

বিএনপি দেশকে বিক্রি করে কখনোই চুক্তি করবে না: হুমায়ুন কবির

বাংলাদেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনো চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হুমায়ুন কবির জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি বিচারিক প্রক্রিয়া মেনেই করা হবে। তিনি বলেন, তাদের (পররাষ্ট্রমন্ত্রী ও তিনি নিজে) ভারত সফর দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, তাই ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর দক্ষিণ এশিয়ার একটি দেশ দিয়েই শুরু হবে, তবে সেটি কোন দেশ সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়ও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন