লেভেল-থ্রি কোর্সে সফলতায় উচ্ছ্বাসিত সকল কোচ: বিসিবি

লেভেল-থ্রি কোর্সে সফলতায় উচ্ছ্বাসিত সকল কোচ: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত লেভেল-থ্রি কোচিং কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন কোচ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সম্প্রতি প্রকাশিত ফলাফলের ভিত্তিতে সকল কোচই সফলভাবে পাস করেছেন।

এই কোর্সে অংশগ্রহণকারী কোচদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম ও মন্টু দত্ত।

১৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সকল কোচকে সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া, যারা সেরা ফলাফল অর্জন করেছেন, তাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। গত বছর ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এই কোর্সটি ১৬ বছর পর আয়োজিত হয়েছে। ২০০৯ সালে সর্বশেষ আইসিসি-এসিসির উদ্যোগে লেভেল-থ্রি কোর্স অনুষ্ঠিত হয়েছিল এবং এবারের কোর্সে প্রশিক্ষণ দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচরা।

আরও পড়ুন