ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ মো. আরাফাত রহমান অভি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

শনিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতা জেলা ছাত্রদলের সহসম্পাদক ও পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরাফাত রহমান অভির নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৫১০ পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. আরাফাত রহমান অভি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন