দিল্লির কাছে বাংলাদেশ বিক্রির চেষ্টা: অভিযোগ ব্যারিস্টার ফুয়াদের

দিল্লির কাছে বাংলাদেশ বিক্রির চেষ্টা: অভিযোগ ব্যারিস্টার ফুয়াদের

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবারও দিল্লির কাছে বেচে দেওয়ার চেষ্টা চলবে। তিনি বলেন, ক্ষমতার লোভে ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়ে উঠেছে।

শনিবার রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি রাষ্ট্র বা জাতি জাতি হয়ে ওঠার সংগ্রামের ভিত্তি তৈরি হয় শত্রু চেনার মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, গত ৫৪ বছর ধরে সবচেয়ে ক্ষতিকর শত্রুকেই বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। এরা শত্রু চেনে না, জাতির লড়াই বোঝে না এবং হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য উপলব্ধি করে না।

তিনি বলেন, এসব ব্যক্তিরাই আগামী সংসদকে ব্যবহার করে গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করতে চায় এবং বাংলাদেশকে নতুন করে দিল্লির কাছে বেচে দেওয়ার চেষ্টা করছে। তাদের বার্তা স্পষ্ট—বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, দেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এবং দেশের আগামীর লড়াইকে দিল্লির কাছে বেচে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।

আরও পড়ুন