বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না

বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ দুপুর আড়াইটায় মানিকমিয়া এভিনিউতে লাখো মানুষের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নরুল ইসলামের কবরের পাশে ওসমান হাদিকে কবর দেওয়া হয়।

ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তিনি সংসদে গিয়ে ইনসাফের জন্য লড়াই করার ইচ্ছা পোষণ করতেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। তবে তিনি সংসদ ভবনে গেছেন, সেখানেই হয়েছে জানাজার নামাজ।

ওসমান হাদিকে নিয়ে জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। হৃদয় লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’

আরও পড়ুন