কাজে মনোযোগী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

কাজে মনোযোগী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার কথা কম বলে কাজ বেশি করতে চায় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এদিন ছিল তার প্রথম অফিস।

সাংবাদিকরা তার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিন হলো। তিনি সময় নিয়ে কথা বলতে চান এবং সবকিছু রিভিউ করার পর কথা বলবেন। তিনি বলেন, আমরা কাজে বিশ্বাসী এবং কথা কম বলে কাজ বেশি করতে চাই।

মন্ত্রী আরও বলেন, তিনি সবেমাত্র মন্ত্রণালয়ে এসেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে বসে সব কিছু জানার পর কথা বলবেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিতে চান এবং অন-টাইম সব কিছু জানতে পারবেন বলে জানান।

সপ্তাহে কতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দপ্তরে কেমন চাপ, এটা আগে রিভিউ করবেন; তারপরে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, তিনি প্রেস ফ্রেন্ডলি এবং সবকিছু টাউম টু টাইম জানতে পারবেন।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিবরা মন্ত্রীকে ফুল দিতে এলে মন্ত্রী বলেন, ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজ করার সময়। ফুল দেওয়া অনেক হয়েছে; আর নয়। এখন কাজে মনোযোগী হতে হবে।

আরও পড়ুন