আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় খাদ্যমন্ত্রীর

আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় খাদ্যমন্ত্রীর

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চান। রোববার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, হাজার বছর আগে যারা এসেছিলেন তারা পৃথিবী সুন্দর করে রেখে গেছেন, তাই আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়া। তিনি খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতা চান এবং বলেন, আগামীর বাংলাদেশ হবে সুন্দর, অধিকার ও বাকস্বাধীনতার দেশ।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং লক্ষ্য হলো দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করা। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত হলে বাকি ৩০ শতাংশেরও উন্নতি হবে। খাদ্য নিরাপত্তা অর্থ ও উন্নয়নের মূল ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ।

পরিচিতি সভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৫ আগস্টের পর মানুষের মধ্যে পরিবর্তন এসেছে এবং তারা বৈষম্য বা অনিয়ম দেখতে চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন, সবার উচিত এতে সহযোগিতা করা।

খাদ্য সচিব মো. ফিরোজ সরকার বলেন, সরকারের কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

আরও পড়ুন