খামেনির মৃতদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে

খামেনির মৃতদেহের ছবি ট্রাম্প ও নেতানিয়াহুকে দেখানো হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃতদেহের একটি ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দেখানো হয়েছে। এ তথ্য ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলোতে উপস্থাপকদের পড়ে শোনানো বিবৃতিতে বলা হয়, খামেনি শনিবার ভোরে তার কার্যালয়ে দায়িত্ব পালন করার সময় নিহত হন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই তেহরানে অবস্থিত ‘লিডারশিপ হাউস’ কমপ্লেক্সে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ পেয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির মৃত্যু প্রমাণ করে যে, তিনি ‘আত্মগোপনে’ ছিলেন। এ সংক্রান্ত দাবি করা হয়েছে যে এটি ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ’।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

খামেনির মৃত্যুতে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ইরানের রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল আইআরআইএনএন খামেনির বিভিন্ন ছবি প্রচার করছে, যার ব্যাকগ্রাউন্ডে কোরআন তেলাওয়াত শোনা যাচ্ছে।

উপস্থাপক ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতি পড়ে শোনান, যেখানে খামেনির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, খামেনির ‘শাহাদাত’ নিপীড়কদের বিরুদ্ধে সংগ্রামে এক নতুন জাগরণের সূচনা করবে।

আরও পড়ুন