ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিত করেছে কাতার

ইরানের দুই যুদ্ধবিমান ভূপাতিত করেছে কাতার

কাতার সোমবার (২ মার্চ) ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে উড়ে আসা দুটি ইসইউ২৪ যুদ্ধবিমান ও সাতটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। এছাড়াও, পাঁচটি ড্রোনও ধ্বংস করা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিসাইলগুলো তাদের টার্গেটে আসার আগেই ধ্বংস করা হয়েছে। তারা বলেছে, “অপারেশনাল পরিকল্পনা অনুযায়ী, হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আলজাজিরার সাংবাদিক জেইন বাসরাভি জানান, কাতার ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাটি গুরুতর এবং এটি সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। তিনি উল্লেখ করেন, যুদ্ধবিমান ভূপাতিত করার অর্থ হলো কাতারি বিমান ইরানের বিমানের সঙ্গে আকাশে যুদ্ধ করেছে।

এদিকে, ইরান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন