ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি ইসরাইলের

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি ইসরাইলের

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বুধবার (৪ মার্চ) বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত যেকোনো নেতাকেই হত্যা করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।

এদিকে, বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইরানি শাসকগোষ্ঠী যে নেতাকেই নির্বাচিত করুক, তাকে হত্যা করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘তার নাম যা–ই হোক বা তিনি যেখানেই থাকুন, এটা ঘটবে।’

আরও পড়ুন