সৌদি আরামকোর তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদি আরামকোর তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার সকালের দিকে ওই স্থাপনায় হামলা হয়েছে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারটি দেশীয় চাহিদা পূরণ করে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, বুধবারের হামলা একটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

এর আগে, গত সোমবারেও রাস তানুরার তেল শোধনাগার লক্ষ্য করে ইরানের ছোড়া আরও দু’টি ড্রোন ভূপাতিত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই ঘটনার পর কর্তৃপক্ষ প্ল্যান্টটির কার্যক্রম বন্ধ করে দেয়। নতুন করে আবারও সেখানে হামলা চালিয়েছে ইরান।

এদিকে, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহও বুধবার রাতে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, এটি লেবাননের শহর ও জনপদে ইসরায়েলি আগ্রাসনের জবাব।

আরও পড়ুন