বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে

বিএনপি-জামায়াতের সম্মতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার আগে বিএনপি ও জামায়াতের সম্মতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। খলিলুর রহমান বলেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তারা সম্মতি দিয়েছিলেন।

তিনি বলেন, চুক্তিটি নির্বাচনের তিন দিন আগে সম্পন্ন হয়েছে এমন ধারণা সঠিক নয়। এক বছর আগে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর এপ্রিল মাসে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয় এবং আলোচনা শুরু হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ ২০ শতাংশ শুল্ক সুবিধা পেয়েছে। চুক্তির চূড়ান্তকরণের সময় অন্যান্য বিষয় নিয়ে কিছুটা সময় লেগেছে।

তিনি জানান, আমেরিকান তুলা বা মানুষের তৈরি তন্তুর পোশাকের জন্য শূন্য শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ চাওয়া হয়েছিল, যা কার্যকর করতে তাদের সময় লেগেছে। চুক্তিটি গত বছরের ৩১ জুলাই চূড়ান্ত করা হয় এবং ১ আগস্ট ২০ শতাংশ সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন